ফারুক আহমদ : উখিয়ায় বোরো ধান প্রদশর্নী উপলক্ষে কৃষক মাঠ দিবস রত্মাপালং ইউনিয়নের তেলী পাড়া গ্রামে অনুষ্টিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ আয়োজিত গত ১২জুন অনুষ্টিত কৃষক মাঠ দিবসে সভাপত্বি করেন স্থানীয় চাষী সিরাজুল ইলসাম।
মাঠ দিবসে নতুন উদ্ভাবিত ব্রি ধান ৬৭ নং জাতের চাষাবাদ, পরিচর্যা, অধিক ফলন উৎপাদন, রোগ বালায় দমন, প্রযুক্তি ব্যবহার, ফলন সংরক্ষণ ও বাজার জাত করণ বিষয়ে চাষীদেরকে হাতে কলমে প্রশিক্ষণ এবং ধারণা দেওয়া হয়। উক্ত অনুষ্টানের বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো: নজরুল ইসলাম, উপ-সহাকরী কৃষি কর্মকর্তা যথাক্রমে নিউটন চৌধুরী, মোস্তাক আহমদ ও মোহাম্মদ শাহ জাহান স্থানীয় চাষী মোহাম্মদ আলমগীর। মাঠ দিবসে ধান প্রদর্শনী অনুষ্টানে কৃষক-কৃষানীগন উপস্থিত ছিলেন।
