শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুমে ইয়াবাসহ রামুর খুনিয়া পালং এর ইয়াবা শংকর নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় ঘুমধুম ইউনিয়নের ৫ ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে ১১ হাজার ১শত পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৩৩ লক্ষ ৩০ হাজার টাকা বলে জানান পুলিশ।
২৮ ফেব্রোয়ারি (সোমবার ) সকালে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মো, আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত আসামী হলো, রামু উপজেলার ৯নং খুনিয়া পালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দেছুয়া পালং গ্রামের পরিতোষ বড়ুয়ার পুত্র শংকর (১৯)।
এসময় অভিযানে নেতৃত্ব দেন ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই সোহাগ রানা।সঙ্গীয়ফোর্স ছিলেন এসআই আল্ আমিন,কনস্টেবল গোলাম মাসুদ,রবিউল হোসেন,মনসুর আলম,মশিউর আলম,নারী পুলিশ কনস্টেবল বিবি খোদেজা প্রমূখ।
অফিসার ইনচার্জ মো, আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার পুলিশের একটি টহল দল রাত সাড়ে ১১ থেকে গভীর রাত পর্যন্ত ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকার ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমূখে অভিযান চালিয়ে শংক বড়ুয়া নামে এক জনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ১১ হাজার একশত পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও জানান, এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ সোমবার সকালে বান্দরবান জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
