এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে গতকাল শুক্রবার যথাযোগ্য মর্যদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে দেওয়ার জন্য কোরক বিদ্যাপীঠ মাঠ প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নুরুল আখের এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আনছারুল করিমের সঞ্চলনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কোরক বিদ্যাপীঠ সহকারি প্রধান শিক্ষক মো.ফজলুল কাদের, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাজহার হোসেন, এস এম নুরুন্নবী, মৌলভী আহমদ হোসেন, শফিউল আলম, মোহাম্মদ সাকের, নুরুল মোস্তফা ও সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম বাবুল প্রমূখ।
শহীদ বুদ্ধিজীবী দিবসের সভায় উপস্থিত বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সেদিনের প্রেক্ষাপট তুলে ধরে কোরক বিদ্যাপীঠ প্রধান শিক্ষক নুরুল আখের বলেন, ১৪ ডিসেম্বর দিনটা দেশের প্রতিটি নাগরিকের জন্য খুবই বেদনাময় দিন। আজকের এ দিনে বাংলাদেশকে মেধা শূণ্য করতে পাকিস্তানি দোসররা দেশের সুর্যসন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের এ দেশীয় দোসর আল-বদরের সাহায্যে দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন পেশার বরেণ্য ব্যক্তিদের অপহরণ করা হয়। পরে ওই দিন রায়েরবাজার ও মিরপুরে তাঁদের হত্যা করা হয়। পরবর্তীতে ওই দুটি স্থান এখন বধ্যভূমি হিসেবে সংরক্ষিত। তিনি আরো বলেন, বর্তমানে স্বাধীনতাকামী দেশের কোটি কোটি জনতা আজও অনুভব করে দেশের সূর্যসন্তান শহীদ বুদ্ধিজীবীদের। মূলত একটি দেশকে মেধা শূন্য ও পঙ্গু করে দেয়ার পরিকল্পনা অংশ হিসেবে আজকের এ দিনে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। দেশ স্বাধীন হওয়ার ৪৭বছর পেরিয়ে গেলেও জাতি এ সূর্য সন্তানদের তাদের আত্মত্যাগের কথা বিনম্রচিত্তে স্মরণ করে যাচ্ছে।
