এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজ ও উপকুলীয় জনপদে অবস্থিত অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান বদরখালী কলেজ পরিচালনা কমিটির সভাপতি নির্বাচত হয়েছেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের নীতিমালার আলোকে কলেজ পরিচালনা কমিটির সিদ্বান্তের আলোকে সর্বসম্মতিক্রমে সম্প্রতি চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজ ও বদরখালী কলেজ পরিচালনা কমিটির সভাপতি পদে সাংসদ আলহাজ জাফর আলমকে নির্বাচিত করা হয়েছে।
সভাপতি নির্বাচিত হওয়ায় বদরখালী কলেজের সকল শিক্ষকমন্ডলী ও পরিচালনা কমিটির সদস্যরা এমপির চকরিয়া পৌরসভার পালাকাটাস্থ বাসভবনে উপস্থিত হয়ে তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন। তাঁর আগে কলেজ পরিচালনা কমিটির পক্ষথেকে নবনির্বাচিত সভাপতি এমপি আলহাজ জাফর আলমকে সংবর্ধিত করা হয়। পাশাপাশি একই অনুষ্ঠানে এমপি জাফর আলমকে শুভেচ্ছা জানান বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির নবনির্বাচিত সম্পাদক পরিবেশবাদি সংগঠক জয়নাল আবেদিন খাঁন। এসময় সম্পাদক নির্বাচিত হওয়ায় বদরখালী সমিতির সম্পাদক খান জয়নালকে ফুলেল শুভেচ্ছা জানান এমপি জাফর আলম।
ওইসময় এমপির বাসভবনে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য ও চকরিয়া বর্ণমালা একাডেমী স্কুলের চেয়ারম্যান আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ কাউছার উদ্দিন কছির, বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনোয়ারুল ইসলাম, হাবিবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বদরখালী সমিতির কর্মকর্তা নুরুল আমিন প্রমুখ।
অপরদিকে চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্বভার গ্রহন করায় আলহাজ জাফর আলম এমপিকে অভিনন্দন জানিয়েছেন চকরিয়া মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও চকরিয়া পৌরসভার প্রথম চেয়ারম্যান আলহাজ আনোয়ারুল হাকিম দুলাল, কলেজের অধ্যক্ষ এস এম মনজুর, দাতা সদস্য আলহাজ্ব নুর আহমদ সওদাগর, অভিভাবক সদস্য চকরিয়া উপজেলা আওয়ামীলীগের ত্রাণ সম্পাদক শফিউল আলম বাহার, অভিভাবক সদস্য মাষ্টার মোহাম্মদ আলী, রুহুল কাদের, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক জুবাইদুল হক, নাছির উদ্দিন, মনজু দে, শিক্ষানুরাগী মাষ্টার মহিউদ্দিন। এসময় কলেজের শিক্ষক, শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। ##
