নাইক্ষ্যংছড়ি বিজিবির সাথে বিভিন্ন ব্যবসায়ী সমিতি ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকেঃ

নাইক্ষ্যংছড়ি ৩১, বর্ডার গার্ড ব্যাটেলিয়ন (বিজিবি)র আয়োজনে রামুর গর্জনিয়া,কচ্ছপিয়া ও নাইক্ষ্যংছড়ির ইউপি চেয়ারম্যানগণ,বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি-সম্পাদক,কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি-সম্পাদক ও সাংবাদিকদের সাথে উপদেশ মূলক মতবিনিময় সভা ২৯ অক্টোবর সকাল সাড়ে ১১টায় ৩১, বিজিবি ক্যাম্প মিলানায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন (বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল আনোয়ার আযিম। এতে প্রধান অতিথি তাঁর বক্তব্যে সীমান্ত বিভিন্ন সমস্যা কথা তুলে ধরে সীমান্ত হত্যা, রাতে অবৈধ ভাবে সীমান্ত পারাপার, সীমান্তের ওপার থেকে অবৈধ ভাবে চোরাই কাঠ পাচার ও গবাদি পশু আনায়নসহ অন্যান্য যেকোন ধরনের অনাকাঙ্খিত কার্যকলাপে লিপ্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করেন। এছাড়া সীমান্ত গবাদি পশু আনায়ন ও মাদক দ্রব্য পাচারের বিষয়গুলো শুন্যের কোঠায় নামিয়ে আনার ব্যাপারে উপস্থিত সকলের সহযোগীতা কামনা করেন এবং সূর্যাস্তের পর শুন্য রেখায় চলাচল থেকে বিরত থেকে পূর্বেরজারিকৃত আইন মেনে চলার জন্য সবাইকে সতর্ক ও প্রেষন প্রদান করেন।
সীমান্তে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা তুলে ধরে বলেন, ভবিষ্যতে রোহিঙ্গাদের ফেলে আসা গবাদি পশু ক্রয় করার উদ্দেশ্যে মিয়ানমার প্রবেশ করে বা বাংলাদেশে ফেরৎ আসার পথে হত্যার মত কোন ঘটনা পুনরাবৃত্তি যেন না ঘটে সে বিষয়ে সকলকে প্রেষন প্রদান করে যে কোন বৈধ কাজে জন্য বিজিবি কর্তৃক সর্বাত্বক সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩১,বর্ডার গার্ড ব্যাটেলিয়ন এর মেজর শাহরিয়ার জে, আরাফাত, মেডিকেল আফিসার( এম,ও) ক্যাপটিন জুনায়েদ হোসেন।
অন্যান্যেরদের মধ্যে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী,দৌছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবীব উল্লাহ, নাইক্ষ্যছড়ি উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব মোঃ ইমরান মেম্বার, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী,সাধারন সম্পাদক আবুল বাশার নয়ন,যুগ্ন-সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, সাংবাদিক মাঈন উদ্দীন খালেদ, নাইক্ষ্যংছড়ি উপজেলা এলজিইডি র্সাভেয়ার (প্রতিনিধি) স্বরভিৎ কুমার রায়, নাইক্ষ্যংছড়ি উপজেলা আনসার-ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা মিসেস তাহেরা বেগম,নাইক্ষ্যংছড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক ডাঃ ফরিদুল আলম,নাইক্ষ্যংছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আহম্মেদ হোসেন,সাধারণ সম্পাদক মোঃ ওসমান গণি, রামুর কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু ঈসমাইল মোঃ নোমান,গর্জনিয়া বাজার সমিতির সাধারণ সম্পাদ মোঃ আবছার মেম্বার প্রমূখ।