শামীম ইকবাল চৌধুরী : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারী কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের নামধারী কিছু বহিরাগতর প্রবেশ করে অর্তকিত হামলায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগের চার নেতা আহত হয়েছে। গত কয়েকদিন ধরে চলে আসা বিরোধের জের ধরে মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুত্বর ভাবে আহত হয়েছেন ছাত্রলীগের কলেজ শাখা কমিটির সভাপতি এম, সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক ইফতেখারুল আবরার, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মেহেদী হাসান সানি ও ইমাত সিকাদার। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে হামলার এই ঘটনার জন্য ছাত্রদলের বহিরাগত নেতাকর্মীসহ নিজ দলের এক অংশকে দায়ী করেছেন ছাত্রলীগের আহতরা।
ঘটনাস্থলে থাকা একাধিক শিক্ষার্থী জানান, গত কয়েকদিন ধরে ছাত্রলীগ নেতা সেলিম-আবরার গ্রুপ নিয়ে বিএনপি সমর্থিত বহিরাগত অছাত্রদের মধ্যে ক্যাম্পাসে প্রবেশ নিয়ে বিরোধ চলে আসছিল। এই নিয়ে সোমবার মানববন্ধনও করেছে শিক্ষার্থীরা। ওই মানববন্ধনে ছাত্রলীগের নেতাকর্মীসহ বহিরাগত ছাত্রদলের কিছু নেতাকর্মীও ছিল।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলেজ ক্যাম্পাসসহ সদর উপজেলা ছিল থমথমে অবস্থা।
হাসপাতালে চিকিৎসাধীন আহত আবরার মুঠোফোনে এই প্রতিবেদককে জানান, নিজ দলের কয়েকজন নেতার ইন্দনে বহিরাগত ছাত্রদলের দুষ্কৃতিকারীরা সংঘবদ্ধ হয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা করেছে। তাদের নেতৃত্ব দুর্বল করার জন্য পরিকল্পিতভাবে এই হামলা করেছে বলে দাবী করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন- কলেজ ক্যাম্পাসে দেশীয় অস্ত্র সহ আটককৃত বহিরাগত ছাত্রদল নেতাদের আটক করা হলেও অদৃশ্য কারণে ছেড়ে দেওয়া হয়েছে।
