কাজিরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ কার্যক্রম পরিদর্শনে উপজেলা শিক্ষা কর্মকর্তা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিবেদক : সরকারি নির্দেশনার আলোকে শিক্ষাক্রম চালু করণের শুরুতে চকরিয়ার কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হচ্ছে কী তা সরেজমিন প্রত্যক্ষ করতে সোমবার ১৩ সেপ্টেম্বর বিদ্যালয় পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা অঞ্জন চক্রবর্তী ।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা (এসএমসি) সভাপতি সাংবাদিক এম জিয়াবুল হক, প্রধান শিক্ষক জিএম রুকুনউদ্দিন, সহকারি শিক্ষক শাহরিয়ার আওরঙ্গজেব চৌধুরী তারেক, সহকারি শিক্ষক সুচিত্রা চৌধুরী, সহকারি শিক্ষক পারভীন আক্তার, সহকারি শিক্ষক জেসমিন আক্তার, সহকারি শিক্ষক মিশোরী জন্নাত মিশু।

পরিদর্শনকালে উপজেলা শিক্ষা কর্মকর্তা অঞ্জন চক্রবর্তী করোনা সংক্রমণের প্রভাব থেকে শিক্ষার্থী, শিক্ষক সবাইকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্যবিধি অনুসরণপুর্বক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম নিশ্চিতে দিকনির্দেশনা দেন। পাশাপাশি তিনি বিদ্যালয়ের পুরাতন ভবনের সার্বিক অগ্রগতি উন্নয়ন দেখে সন্তোষ প্রকাশ করেন।

তাঁর আগে চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা অঞ্জন চক্রবতী বিদ্যালয়ে এসে পৌঁছালে তাকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এবং বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীর পক্ষথেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।
Chakaria Picture 13 09 2021 1 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এরপরে তিনি জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ অর্থায়নে ৯৪ লাখ টাকা বরাদ্দের বিপরীতে নির্মাণাধীন কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের অগ্রগতি উন্নয়ন পরির্দশন করেন। এসময় এসএমসি সভাপতি, শিক্ষকমন্ডলী ছাড়াও ইউনিসেফ এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বশীল প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন। ##