শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলার বাইশারীতে ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৭-১৮ এর মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণে আয়োজন করা হয়েছে।
১৯ মার্চ বিকাল আড়াইটার সময় বাইশারী উচ্চ বিদ্যালয় হলরুমে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বাইশারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সনাতন দেব এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হরিকান্ত দাশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত প্রশিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বান্দরবান জেলা ক্রীড়া অফিসার নাজিমউদ্দিন ভুঁইয়া, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আলম প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
