নাইক্ষ্যংছড়ির চার বিএনপি নেতা কারাগারে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকেঃঃ
নাইক্ষ্যংছড়ির চার বিএনপি নেতা কারাগারে। বান্দরবান থানায় দায়ের করা একটি মামলায় নাইক্ষ্যংছড়ির চার বিএনপি নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
তারা হলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সদস্য আমিরুল কবির রাকিব (২৮), উপজেলা ছাত্রদলের সহ সভাপতি সাইফুদ্দিন বাহাদুর (৩২), আহসানুল কবির রাজিব (৩৩) ও জাকের আহমদ (৩৫)।
সোমবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরীর আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন চান। আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০১৬ সালের বান্দরবান সদর থানায় দায়ের করা (জিআর- ২৬৩/২০১৬) একটি মামলায় তাদের কারাগারে পাঠানো হয়।