দলীয় অনুষ্ঠানে অসুস্থ হয়ে আইসিইউতে বিএনপি নেতা মঈন খান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

বিএনপি চেয়ার পারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ কথা জানিয়েছেন।

তিনি জানান, মঈন খান গতকাল রোববার (১৫ মে) দুপুরে একটি দলীয় অনুষ্ঠানে থাকা অবস্থায় অসুস্থ বোধ করেন। পরে তাকে এভারকেয়ারের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

এভার কেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কাজী আতিকুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন ৭৫ বছর বয়সী মঈন খান।