শামীম ইকবাল চৌধুরী : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে লীন প্রকল্পের বার্ষিক বাস্তবায়িত কার্যক্রম পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
”কর্মশালার প্রধান লক্ষ হচ্ছে পার্বত্য এলাকায় মা ও শিশুর পুষ্টির উন্নয়নে অবদান রাখা।”
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার বেগম সালমা ফেরদৌস এর সভাপতিত্বে বৃহস্পতিবার (২৬ আগষ্ট) সকাল সাড়ে ১২টায় দিনব্যাপি উপজেলা হল রুমে লিডারশীপ টু এনসিউর এডকুয়েট নিউট্রিশন (লীন) প্রকল্পের সহযোগিতায় (আইডি এফ)এর লীন প্রকল্পের মাধ্যমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর লা-প্রাড ত্রিপুরার সঞ্চালনায় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা, সুকান্ত কুমার সেন,বান্দরবান জেলার লীন প্রকল্প প্রজেক্ট ম্যানেজার প্রভাত চন্দ্র ত্রিপুরা, উপজেলা লীন প্রকল্প ফ্যাসিলিটর বোছাই মং চাক, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুর আবছার ইমন, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য ও প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, প্রেসক্লাব নির্বাহী সদস্য সানজিদা আক্তার রুনা,মং নু মার্মাসহ কর্মশালায় উপজেলা পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যগন উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার বেগম সালমা ফেরদৌস কর্মপরিকল্পনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নের জন্য উপজেলা পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির সদস্যদের প্রতি অনুরোধ জানিয়ে বলন, ইউপি চেয়ারম্যানদের সম্পৃক্ত করে উপকার ভোগিদের কাজে লাগিয়ে লীন প্রকল্পের কার্যক্রম প্রসারিত করতে হবে
