টেকনাফে পুলিশের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ চালক ও হেলপার আটক, ট্রাক জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :
টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা সহ ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ । এ সময় ট্রাকটিও জব্দ করা হয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, গত মঙ্গলবার গভীর রাতে তারই নেতৃত্বে পরিদর্শক (অপারেশন) শরীফ ইবনে আলম, উপ-পরিদর্শক (এসআই) বোরহান ও শরীফুল ইসলামসহ একদল পুলিশ টেকনাফ-কক্সবাজার সড়ক দিয়ে ইয়াবার একটি চালান পাচারের গোপন সংবাদে উপজেলার হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের সামনের সড়কে গাড়ী তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

এ সময় টেকনাফ থেকে ছেড়ে যাওয়া চট্রমেট্রো-ট-১৬-১১০৫ নাম্বারের একটি ট্রাক আসলে তল্লাশি চালিয়ে ট্রাকের টুল বক্সে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা বড়িসহ ট্রাক চালক নারায়নগঞ্জের ফতুল্লায় বসবাসকারী বরগুনা জেলার আমতলী আঠার গাছিয়া এলাকার ইয়ামিন হাওলাদার বাড়ীর মোহাম্মদ ইসমাইলের ছেলে মোহাম্মদ আল আমিন(৪০) ও হেলপার শরীয়তপুর জেলার নড়িয়া সালধ এলাকার কালাচান বেপারীর ছেলে মোঃ মনির হোসেন (২৮)কে আটক এবং ট্রাকটি জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা বড়ি ও ট্রাকের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে জানায়।
Teknaf picp y t 26.09.18 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
ইয়াবা বড়ি জব্দের ঘটনায় আটক ট্রাক চালক, হেলপার ও ট্রাকের মালিকের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করে কক্সবাজার আদালতে প্রেরন করা হবে বলে জানিয়েছেন ওসি।