নাইক্ষ্যংছড়িতে ভাইস-চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মওলানা শাহাজান কবিরের মনোনয়ন পত্র সংগ্রহ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ভাইস-চেয়াম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্বতন্ত্র প্রার্থী মাওলানা মো, শাহাজাহান। বৃহস্পতিবার (১৪ ফেব্রোয়ারি) উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে নিশ্চিত করেন তার মেঝ ভাই মো,তারেক কবির। তিনি মনোনয়নপত্র সংগ্রহ করায় নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা আনন্দে মেতে উঠে । এসময় তাঁর নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা জানান, সবদিক থেকে ভাইস-চেয়ারম্যান পদে মাওলানা মো, শাহাজাহান পুরো উপজেলার একমাত্র যোগ্য প্রার্থী। নাইক্ষ্যংছড়ি উপজেলার মধ্যে একমাত্র ওলামায়ে মাশায়েখ সমন্বয়ক কমিটির সদস্য ও যুবনেতা মাওলানা মো, শাহাজাহান ।

মনোনয়নপত্র সংগ্রহের ব্যাপারে মাওলানা মো, শাহাজাহান বলেন ,উপজেলাবাসী সবদিক থেকে বিবেচনা করে যোগ্যতা ও জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়নপত্র নেয়ার প্রস্তাব দেয়ায় মনোনয়নপত্র সংগ্রহ করেছি। নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিবর্তনের জন্য পরিবর্তন প্রয়োজন। আর এ নির্বাচনে উপজেলার তৃণমূল নেতা-কর্মী থেকে শুরু করে সবাই আমার প্রতি আস্থাশীল, আমিও এ বিশ্বাস ও আস্থার মূল্য দিতে চাই। তাই এই ভাইস চেয়ারম্যান পদে ভোটে জয় হবো বলে শতভাগ আশাবাদী এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি।