নাইক্ষ্যংছড়িতে বিএনপির একাংশে ধানের শীষের পক্ষে মৌন মিছিল ও পথসভা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়িতে ধানের শীষ প্রতীকের সমর্থনে মৌন-মিছিল ও পথসভা করেন উপজেলা বিএনপির একাংশের নেতৃবৃন্দরা।
গত ১৩ ডিসেম্বার (বৃহস্পতিবার) বিকেলে শতাধিক নেতা-কর্মী নিয়ে হঠাৎ ঝাটিকা ভাবে মৌন মিছিল করেছে উপজেলা বিএনপির সভাপতি আরেফ উল্লাহ ছুট্টু- সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাহাদুরের নেতৃত্বে।
মৌন -মিছিলটি উপজেলা পরিষদের প্রধান সড়ক হয়ে রেষ্ট-হাউজ সড়ক দিয়ে পুরাতন বাস ষ্টেশন গিয়ে মিছিলটি শেষ করে উপজেলা বিএনপির সভাপতি আরেফ উল্লাহ ছুট্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাহাদুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন-সম্পাদক নুরুল আবছার সোহেল, সাংগঠনিক সম্পাদক মওলানা মো, সুলতান,ডাঃ ফরিদুল আলম,উপজেলা যুবদলের সহ সভাপতি আবু সুফিয়ান,সাধারণ সম্পাদক আবু কাইসার,ছাত্রদল সভাপতি মো, জিয়াবুল হক, সম্পাদক মো,হোছাইন প্রমূখ।আর এদিকে দলীয় সূত্র জানাযায়, বান্দরবান জেলা বিএনপিতে ম্যামাচিং – জেরী মধ্যে দীর্ঘদিন ধরে বিরুধ রয়েছে। তবে এই একাদ্বশ জাতীয় নির্বাচনে কেন্দ্রীয় বিএনপি মনোনয়ন তিন জনকে দেওয়া হলে সেখানে বাছাইতে দুই জনকে বাতিল ঘোষণা করলেও জেলা বিএনপির সভাপতি ম্যামাচিং আপিল করেন। আপিল শুনানিতে রায় পেলেও কেন্দ্রীয় নির্দেশে প্রার্থী থেকে সড়ে দাড়াঁন।বিএনপির প্রার্থী সাইচিং প্রু জেরী সাথে কাজ করে ধানের শীর্ষকে বিজয়ী করা নির্দেশ দেন কেন্দ্রীয় কমিটির নেতারা।তবে ম্যামাচিং সমর্থনের উপজেলার বিএনপি নেতা-কর্মীদের কোন রখম ধানেশীর্ষের মিছিল-মিটিং এ বাধাঁ দিচ্ছেন সাইচিং প্রু জেরীর নেতৃবৃন্দরা। সাইচিং প্রু জেরী ও ম্যামাচিং সমর্থীত উপজেলায় পৃথক পৃথক কমিটি রয়েছে বলে সূত্র জানান।
সাইচিং প্রু জেরী সমর্থীত কমিটির সাংগঠনিক সম্পাদক মো, নূরুল কাসেম জানান, বিএনপি মনোনীত ধানের্শীষ প্রার্থী সাইচিং প্রু জেরী। হঠাৎ জেলার বিএনপির ম্যামাচিং-জাবেদ রেজার সমর্থনে ধানের্শীষে মনো -মিছিল হবে আমাদের কারো অবগত নেই। সাইচিং প্রু জেরীর ধানের্শীষে মিছিলের আয়োজনের খবর পেলে আমারও নেতা-কর্মীদেরকে অর্গানেজ করে সেই মিছিলে সাড়া দিতাম। আর আমাদের মাঝে যে বিরুধ রয়েছে তা নিরসন হবে বলে আমরা আশাবাদী।
ম্যামাচিং সমর্থীত উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাহাদুর জানান, জেলা বিএনপির সভাপতি ম্যামাচিং- সাধারণ সম্পাদক জাবেদ রেজার নির্দেশে ধানের্শীষে পক্ষে মিছিল-মিটিং এর অনুমোদন চাইতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে গেলে তিনি বলেন নির্বাচনী আচরণ বিধি লংঘন করা যাবে না। মিছিল -মিটিং করলে নির্বাচনী আচরণ বিধি লংঘন হবে। মনো-মিছিলের মত মিছিল ও পথসভা করতে পার। এতে আমরা আইনকে শ্রদ্ধা রেখে মনো-মিছিল ও পথসভা সম্পন্ন করলাম। তবে আমরা ধানের্শীষ প্রার্থীর জন্য কাজ করতে কিছু সুবিধাবাদী বিএনপির নেতৃবৃন্দেরা ভোটের কাজে বাধাঁ হয়ে দাড়াঁছে।