নাইক্ষ্যংছড়িতে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপির সৌজন্যে প্রবারণা পূর্ণিমা উৎসবে লুঙ্গী সামগ্রী বিতরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়িতে পাবর্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি,র সৌজন্যে প্রবারণা পূর্ণিমা উৎসব উপলক্ষ্যে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া দরিদ্র মানুষের মাঝে লুঙ্গি সামগ্রী বিতরণ করেছে বান্দরবান জেলা পরিষদ জেলা সদস্য ক্যানু ওয়ান চাক্।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ২টায় নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার বিভিন্ন এলাকায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে লুঙ্গি বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা স্বেচ্ছা-সেবকলীগ সভাপতি মো,আব্দু সাত্তার, দৌছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক থোয়াই চিং চাক্,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব শামীম ইকবাল চৌধুরী, ভারপ্রাপ্ত সা: সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, অর্থ-সম্পাদক আমিনুল ইসলাম প্রমূখ।