নাইক্ষ্যংছড়িতে জারি গান বিতর্ক ও লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশে শিশু একাডেমী কর্তৃক আয়োজিত মৌসুমী প্রতিযোগিতা’১৯ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ সেপ্টম্বার) এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মোট পাঁচটি ইভেন্টে অংশগ্রহন করে।

উপজেলা টি,টি,সি,আই হল রুমে উপজেলা নির্বাহি অফিসার সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো, কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো,শফি উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ইউ,আর,সি ইন্সট্রাক্টর জাহাঙ্গীর আলম চৌধুরী,নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক কুলসুমা বেগম,কবরী মজুমদার, সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষক মনস মহাজন,মদিনাতুল উলুম মাদরাসা সহকারি শিক্ষক ছৈদুল বাশার,
মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মং শৈ অং মার্মা, সহকারি শিক্ষক বুলবুল আক্তার, বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো, নুরুল বাশার,তাংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক জোসনা আক্তার, আর্দশগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সোলাইমান সিকদার প্রমূখ।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রিরতন চাকমার সার্বিক তত্ত্বাবধানে দেশাত্ববোধক জারীগান,দলীয় অভিনয়, বিতর্ক, লোকনৃত্য ও জ্ঞান জিজ্ঞাসা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় অংশগ্রহন করে তৎমধ্যে নাইক্ষ্যংছড়ি উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয় পাঁচটি ইভেন্টে পাঁচটিতে প্রথম স্থান অধিকার করে।আর অন্যান্য প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় গুলোতে ২য় ও ৩য় স্থান অধিকার করে ৫টি ইভেন্টে বিজয়ী হয়।

তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার বলেন, এই বিজয় বিদ্যালয় কর্তৃপক্ষের আন্তরিকতা ও শিক্ষার্থীদের পরিশ্রমের ফল। সুস্থ ধারার ও দেশীয় প্রতিয়োগিতা আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।