একজন ইয়াবা কারবারীর ছেলেমেয়েদের নিয়ে নিয়মিত স্কুলে যাওয়া আসা করার পবিত্র মন মানসিকতা থাকতে পারে না

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

এনায়েত উল্লাহর ফেইসবুক টাইমলাইন থেকে :
ইয়াবা কারবারিদের লাইফ স্টাইলে একজন ইয়াবা কারবারির ফ্যামিলি লাইফে সকাল বেলা ছেলেমেয়েদের নিয়ে স্কুলে যাওয়া আসা করার মত পবিত্র মন মানসিকতা কারো থাকবে বলে আমার মনে হয় না।

যদি তাদের বেপরোয়া লাইফ স্টাইল সম্পর্কে নুন্যতম কারো ধারনা থেকে থাকে তাদের বুঝতেও এতোটা যোগ বিয়োগ করার দরকার পড়বে বলে মনে হয়না।

তাদের ছেলেমেয়ের স্কুলে যাওয়া আসা তাদের মালি,গাড়ির ড্রাভারেরা করবে এটাই সব সময় স্বাভাবিক।

একরাম ভাইয়ের লাইফ ইস্টাল’টা অন্যরকম দেখতাম। মেয়ে দু’টি নিয়ে সকাল, দুপুর স্কুলে যাওয়া আসা করা আমি মেক্সিমাম টাইম দেখেছি এই মানুষটাকে। এই সাদাসিধে জীবন দেখে বুঝা যায়। কতটা ভদ্র মন মানসিকতার মানুষ ছিলেন তিনি।

টেকনাফ পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে উনার এলাকায় অনকে বড় বড় ইয়াবা কারবারিরা মোটা অংক ব্যাবহার করেও নির্বাচনে উনার ভদ্রতার কাছে প্রতিদন্ধিতা করে ঠিকতে পারে না অধ্যবদি।

কোন রাঘববোয়াল’দের আড়াল করতে এই ক্রসফায়ারের নাটক?

উলটো রাঘববোয়াল আর প্রশাসন যোগসাজ নাতো এই নাটক?

কত নির্মম পরিস্থিতি হলে এই যোগসাজ হতে পারে, এই প্রশ্ন টেকনাফের পাবলিক সেন্টিমেন্টে জটিল ধাঁধা বেধেছে।?

ভাল থাকবেন ওপারে একরাম ভাই।
আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক।