নাইক্ষ্যংছড়িতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কমিটি গঠন :- সভাপতি ডা: নুর ; সা: সম্পাদক কাশেম

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

শামীম ইকবাল চৌধুরী : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৮মে) বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে সকল সদস্যদের উপস্থিত ও সমর্থনে সমিতির ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা এর স্বাক্ষরিত এ কমিটি অনুমোদিত হয়।

এতে নুর এন্ড সন্স ফার্মেসী মালিক ডা, মো. নূরকে সভাপতি,মেসার্স সুহি মেডিকোর মালিক মো, নুরুল কাসেমকে সাধারণ সম্পাদক,ইমাম মেডিকোর মালিক মো,ইমাম হোসেনকে যুগ্ন-সম্পাদক এবং নাহার মেডিকোর মালিক মো,ফরমান উল্লাহকে অর্থ-সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মাওলানা মো,ফরিদুল আলম, প্রচার সম্পাদক মো,জাহাঙ্গীর আলম, সহ-অর্থ-সম্পাদক মো,সাইফুল ইসলাম, কার্যনির্বাহি সদস্য নুরুল ইসলাম(১), নুরুল ইসলাম(২), মো,ইউছুপ,আবু নাছের প্রমূখ।