শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়িতে নতুন করে অরও ৫ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
২১ জুন রবিবার রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা, আবু জাফর মো,ছলিম।
তিনি বলেন, গত ২০ জুন শনিবার আউটডোরে চিকিৎসা নিতে আসা ৫ জনের করোনা উপসর্গ ছিলো। এদের সবাইর জ্বর সর্দিকাশি ও গলা ব্যাথা থাকায় নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়। ওই নমুনার রিপোর্ট আসে পজেটিভ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাযায়,করোনা শনাক্ত ৫ জন রোগী পৃথক ভাবে আউটডোরে চিকিৎসা নিতে আসে। তাদের মধ্যে একজন হাসপাতালের জরুরী বিভাগের ওয়ার্ডে ভর্তি হয়। অপর ৪ জন চিকিৎসা নিয়ে ঘরে চলে যায়। তবে এদের সবাইর নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। পজেটিভ ৫ রোগীর মধ্যে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আর্দশগ্রাম এলাকার জয়নাল হোসেনের পুত্র ওয়াহিদুল ইসলাম(২০),মাদরাসাঘোনার মৃত,আব্দুল মোতালেবের পুত্র হাবীবুর রহমান(৬০), কবির আহাম্মদের পুত্র পেঠান আলী (৪০), সদর এলাকার মিজানুর রহমানের পুত্র মো,সোলেমান(৩২) ও ছালামী পাড়ার মো,ইসমাইলের পুত্র মো,ওসমান(২০)। রবিবার ওই ৫জন রোগীর নমুনার রিপোর্ট আসে পজেটিভ। এই যাবত নমুনা সংগ্রহ করা হয় ৩৫৪ জনের।এর মধ্যে ২১ জনের রিপোর্ট পজেটিভ আসলেও বাকী ৩৩৩ জনের নেগেটিভ আসে।
উপজেলা নির্বাহি অফিসার সাদিয়া আফরিন কচি জানান, করোনা শনাক্ত ৫ জনের সংস্পর্শ থাকা পরিবারের সদস্যসহ নমুনা সংগ্রহ এবং ঘর-বাড়ি লকডাউনের ব্যবস্থা করা হচ্ছে।
উল্লেখ্য, এ যাবত ২১ জন করোনা পজেটিভ রোগীর মধ্যে আইসোলেশনে ভর্তি থাকা ১১ জন রোগী চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। বাকী ১০ জনের মধ্যে ২ জন হাসপাতাল আইসোলেশনে বাকী ৮ জন হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
