শাহপরীরদ্বীপের নিখোঁজ সেই নারীকে পাওয়া গেছে ইনানীতে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডটকম :
গত ৫ জুন শাহপরীরদ্বীপ থেকে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন ৫ সন্তানের জননী সমিনা ইসমাঈল (৪৩)
কে শুক্রবার সকালে উখিয়ার ইনানীতে খুঁজে পান পরিবারের সদস্যরা।

ওই নারীর সন্তান ইব্রাহিম জুলহাজ জানান, শুক্রবার সকালে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন ইনানী এলাকায় জনৈক নুরুন্নবীর বাড়িতে তাকে খুঁজে পাওয়া যায়। মেরিন ড্রাইভ সড়ক দিয়ে হাঁটতে হাঁটতে তিনি ইনানী পর্যন্ত চলে গেলে সেই বাড়ির মহিলারা তাকে আশ্রয় দেন।

তাকে সেখান থেকে বাড়িতে আনার পর বর্তমানে চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
টেকনাফ টুডে ডটকম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে তার মায়ের নিখোঁজ হওয়ার সংবাদ ব্যাপক ভাবে জানাজানি হওয়ার পর একপর্যায়ে ইনানী এলাকায় অবস্থানের খবর পেয়ে মাকে খুঁজে পান বলে জানান তিনি। এব্যাপারে সবার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন তার পরিবার।

উল্লেখ্য গত ৫ জুন , শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়ার প্রবাসী মো. ইসমাঈল কাদেরীর স্ত্রী মানসিক ভারসাম্যহীন সমিনা ইসমাঈল (৪৩) নামে মানসিক ভারসাম্যহীন ৫ সন্তানের জননী নিজ বাড়ি থেকে নিখোঁজ হন।

তিনি প্রায় সময় ঘর থেকে বের হয়ে গেলেও আশেপাশে পাওয়া যেত।

কিন্তু মঙ্গলবার বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর পাওয়া যাচ্ছে না। এব্যাপারে তার ছেলে-মেয়ে সহ পরিবারের সদস্যরা খুবই উৎকন্ঠায় ছিলেন।