নাইক্ষ্যংছড়িতে ১০হাজার পরিত্যক্ত ই*য়া*বা উদ্ধার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম ইউনিয়নের কচুবুনিয়া এলাকায় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
তবে বিজিবি কাউকে আটক করতে সক্ষম হয়নি।

সোমবার(১০ এপ্রিল) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। ৩৪বিজিবির পক্ষ থেকে পাঠানো বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৩৪বিজিবি অধিনায়ক লে. কর্ণের মো. সাইফুল ইসলাম চৌধুরী বলেন সোমবার ভোররাতে সীমান্তের তুমব্রু বিওপি’র কচুবনিয়া এলাকায় অভিযান পরিচালনা টের পেয়ে মাদককারবারিরা ফেলে যাওয়া পরিত্যক্ত অবস্থায় ১০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল কাউকে গ্রেফতার করতে সম্ভব হয়নি।