নববর্ষ বরণে প্রস্তুত হ্নীলা হাইস্কুল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago

হেলাল উদ্দিন, টেকনাফ :
দিব্য প্রাণে লাগুক দোলা নববর্ষের রঙে রঙে স্লোগানে ১৪২৩ বর্ষকে বিদায় দিয়ে নতুন বর্ষ ১৪২৪ কে বরণে প্রস্তুত হ্নীলা হাইস্কুল। নতুন বর্ষকে স্বাগত জানাতে সীমান্ত উপজেলার অন্যতম এই বিদ্যাপিঠে জোর প্রস্তুতি। সারা দেশের মত পহেলা বৈশাখেও হ্নীলা হাইস্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা মেতে ওঠেছে প্রাণের উচ্ছ্বাসে।

এরই মধ্যে প্রত্যেক শ্রেণীর পৃথকভাবে বর্ষ উদযাপনে গ্রহণ করেছে আয়োজনের প্রস্তুতি। বাঙালী জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ফুটিয়ে তুলতে স্কুলের প্রতিটি ক্লাসের শিক্ষক-শিক্ষার্থীরা দিনরাত পরিশ্রম করে চলেছে আপন মনে।

স্কুলে পৃথক পৃথক আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানের জন্য নির্ধারিত জায়গায় মঞ্চ, ব্যানার, ফেস্টুন তৈরির কাজে ব্যস্ত। এছাড়াও বাঙালী জাতির ঐতিহ্যকে তুলে ধরতে মঙ্গল শোভাযাত্রার জন্য তৈরি করা হচ্ছে বিভিন্ন জিনিসপত্র। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য চলছে নৃত্য ও আবৃত্তির অনুশীলন। আর সে আয়োজন উপভোগ করতে অধীর অপেক্ষায় রয়েছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
বিকাল পর্যন্ত শিক্ষক-শিক্ষর্থীরা দেয়ালে নানা আলপনা, গেইট নির্মাণ ও ষ্টল তৈরীতে ব্যস্থ তারা।