জিয়াউল হক জিয়া, হোয়াইক্যং :
কক্সবাজারের টেকনাফে ডাকাতি সহ একাধিক মামলার আসামী মো. সেলিম (৪০) কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। সে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার ছফর আহমদের ছেলে।
শুক্রবার (৩০ মার্চ) সকালে হোয়াইক্যং ফাঁড়ীর আইসি এস আই শাহজাহানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং এলাকায় ধৃত সেলিমের মামা অলি আহমদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এসময় তার স্বীকারুক্তি অনুযায়ী পার্শ্ববর্তী ছনের গাধা থেকে শপিং ব্যাগে মোড়ানো একটি দেশীয় তৈরী এলজি, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড কার্তুজ, একটি ম্যাগজিন ও একটি মোবাইল উদ্ধার করা হয়।উদ্ধার করা হয়। একই দিন বিকালে তাকে আদালতে প্রেরনের জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিৎ বড়ুয়া জানান, ধৃতের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড কার্তুজ, একটি ম্যাগজিন ও একটি মোবাইল উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি প্রস্তুতি ও হত্যা প্রচেষ্টা সহ ৫টি মামলা রয়েছে বলে জানান তিনি।
