দৈনিক বাঁকখালীর সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীকে হামলার প্রতিবাদে আন্ত:জেলা সংবাদপত্র হকার সমিতির পত্রিকা বিক্রি বর্জন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

বার্তা পরিবেশক :
দৈনিক বাঁকখালীর সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীকে হামলার প্রতিবাদে আন্ত:জেলা সংবাদপত্র হকার সমিতি গতকাল স্থানীয় পত্রিকা বিক্রি বর্জন করেছে। সমিতির সভাপতি শহীদুল ইসলাম জানায়, স্বনামধন্য পত্রিকা দৈনিক বাঁকখালীর প্রতিথযশা সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে মাদক ব্যবসায়ীরা। মামলা হামলা করে দৈনিক বাঁকখালী সম্পাদকের কন্ঠরোধ করা যায়না এটি আগেও প্রমাণিত হয়েছে।
এই হামলার প্রতিবাদে কক্সবাজার শহরসহ চকরিয়া, পেকুয়া,উখিয়া, টেকনাফ, ঈদগাঁও, কুতুবদিয়া, মহেশখালী ও রামুতে স্থানীয় পত্রিকা বিক্রি স্বতস্ফুর্তভাবে বন্ধ করে দেয় হকাররা। আন্ত:জেলা সংবাদপত্র হকার সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনির স্বতস্ফুর্তভাবে পত্রিকা বিক্রয় বন্ধ রাখায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য গত ২৪ জুলাই কক্সবাজার শহরের ১নং ওয়ার্ড মাদক ব্যবসায়ীদের ইন্ধনে বান্দরবনের লামা থেকে পলাতক বহু মামলার আসামী ও মাদকসেবী দাগী সন্ত্রাসী তাজু অতর্কিতে হামলা চালায়। হামালাকারীকে সাহসিকতার সাথে তাৎক্ষণিকভাবে প্রতিহত করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
এই ব্যাপারে হামলাকারী তাজুসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে কক্সবাজার সদর মডেল থানা। ধৃত আসামী তাজুকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কক্সবাজার মডেল থানা ও ডিবি পুলিশের একটি সূত্র জানায়, খুব শীঘ্রই মাদক অপরাধী ও অপরাপর আসামীদের ধরতে অভিযান পরিচালনা করা হবে।

প্রেরক
মোহাম্মদ মনির
সাধারণ সম্পাদক
আন্ত:জেলা সংবাদপত্র হকার সমিতি, কক্সবাজার।