দেশে গত ২৪ঘন্টায় করোনায় ৫৪ জনের মৃত‌্যু : শনাক্ত ৩০৫০জন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৪ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেছেন ১৩ হাজার ১৭২ জন।

১৩ জুন সকাল ৮টা থেকে ১৪ জুন সকাল ৮টা পর্যন্ত ৩ হাজার ৫০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৮ লাখ ২৯ হাজার ৯৭২ জন।
সোমবার (১৪ জুন) স্বাস্থ‌্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৮০ শতাংশ। এ পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ। সুস্থতার হার ৯২ দশমিক ৬৩। মৃত‌্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।