দেশে গত ২৪ঘন্টায় করোনায় ৩৬জনের মৃত্যু ; নতুন শনাক্ত ১৪৫৭জন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ২৮৪ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৪৫৭ জনে।

বৃহস্পতিবার (২০ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।