টেকনাফ টুডে ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৪ হাজার ৩৪৯ জন।
১৫ আগস্ট সকাল ৮টা থেকে ১৬ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ৬ হাজার ৯৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জন।
সোমবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৯ হাজার ২৬৮ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৩ লাখ ১ হাজার ৯৬৬ জন।
