কাব্যে সূরা বাক্বারা [ সূরা বাক্বারার ধারাবাহিক কাব্যিক ভাবানুবাদ ]

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মদীনায় অবতীর্ণ, আয়াত :-২৮৬
***********************************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
**********************************************
আয়াত নম্বর :-২০
**************************
★★ মহান আল্লাহর নামে করছি আমি শুরু
যিনি পরম করুণাময় অসীম দয়ালু ★★
**********************************************
চলার পথে সেই রাতে
দৃষ্টিশক্তি হারায় তাতে,
ক্ষণিকের বিদ্যুতালোকে
পথ আলোকিত হলে
কিছু পথ এরা চলে।

ফের যবে তথায়
নেমে আসে অন্ধকার,
থমকে দাঁড়িয়ে রয় ভয়ে
মুনাফেকরা বার-বার।

আল্লাহ্ যদি ইচ্ছে করেন
ছিনিয়ে নিতে পারেন –
তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি
দেবেন তিনি কুদরতি হাতে
তাঁর প্রিয় বান্দাদের মুক্তি।

আল্লাহ্ সদা সর্ব বিষয়ে
আছেন সর্বময় ক্ষমতা নিয়ে,
করবেন পুরস্কৃত প্রিয়জনদের
চির সুখের জান্নাত দিয়ে।