দেশে আর ফেরা হলনা দুবাই প্রবাসি টেকনাফের শওকতের

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

রাশেদ মাহমুদ রাসেল,টেকনাফ |
টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী গ্রামের মাষ্টার আলি আহমদের বড় পুত্র দুবাই প্রবাসি মোহাম্মদ শওকত (৩০) সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, ২৮ অক্টোবর শুক্রবার ছুটির দিন থাকায় মোহাম্মদ শওকত দুবাই শারজাহ তার নানার বাড়িতে বেড়াতে যায়। নানার বাড়ি থেকে ফেরার পথে পথিমধ্যে শওকত সড়ক দূর্ঘটনায় নিহত হন। বর্তমানে দুবাই আজমান হাসপাতালে তার মৃতদেহ রাখা হয়েছে বলে পারিবারিক সূত্র থেকে জানা যায়।
এছাড়া নিহতের ছোট ভাই ওসমান গনি জানান, তার বড় ভাই শওকত মাত্র দু বছর পূর্বে বিয়ে করেন তিনি এক কন্যা সন্তানের জনক, বিয়ের পর পুনরায় চাকরিতে যোগদানের জন্য তিনি আবারো বিদেশে পাড়ি জমান। নিহতের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।