১৬ নভেম্বর সকাল আনুমানিক ৮ টার দিকে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত এলাকা নাফ নদীতে স্থানীয় ও পরিবারের সদস্যরা একটি লাশ দেখতে পেয়ে উখিয়া থনা পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায় স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে গত ১৪ নভেম্বর বাংলাদেশী ০৫ জন নাগরিক বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের নাফ নদীতে মাছ ধরতে গেলে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ কর্তৃক তাদের কে আটক করে নিয়ে যায় তমধ্যে একজন বাংলাদেশী নাগরিক ছৈয়দুল বশর-(১৯)কে পিটিয়ে ও হাতের বাহু, গাড়ে গুলি করে হত্যা করা হয়। পরবর্তীতে মৃত লাশটি নাফ নদীতে ভাসিয়ে দেয় অদ্য ১৬ নভেম্বর সকালে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা মৃত লাশটি দেখতে পেয়ে উখিয়া থানা কে জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন। নিহত ব্যক্তি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমপাড়া এলাকার মৃত মোঃ হোসেনের পুত্র
ছৈয়দুল বশর(১৯) বলে জানা গেছে তার আত্মীয়-স্বজনরা লাশ সনাক্ত করেন।
মৃত লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তত করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ।
