এম জিয়াবুল হক : প্রায় দুইযুগের বেশি সময় কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে উপকূলীয় অঞ্চলের সাতটি ইউনিয়ন নিয়ে সাংগঠনিক থানা মর্যাদা পেয়ে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের নতুন ইউনিট মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের পথচলা শুরু হয়। সেই থেকে এখনো মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের অধীনে উপকূলীয় অঞ্চলের সাতটি ইউনিয়ন বদরখালী, ঢেমুশিয়া, পশ্চিম বড়ভেওলা, কোনাখালী, বিএমচর, পুর্ববড় ভেওলা ও সাহারবিল সাংগঠনিক কর্মসুচি আলাদাভাবে পালন করে আসছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, দুইযুগের বেশি সময় আগে চকরিয়া উপজেলা থেকে উপকূলীয় অঞ্চলের সাতটি ইউনিয়ন নিয়ে মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের পথচলা শুরু হলেও এতদিন দলের সকল কর্মসুচি চলতো থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলার সহযোগিতায় স্থানীয় ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে। নেতাকর্মীদের দাবি, স্থায়ী দলীয় অফিস না থাকার কারণে বেশিরভাগ সময় তাৎক্ষণিক কোন সাংগঠনিক কর্মসুচি পালন করতে হলে তাতে নেতাকর্মীর উপস্থিতির স্থান নিয়ে নানাধরণের বিড়ম্বনা দেখা দিত।
অবশ্য এতদিন পর হলেও নেতাকর্মীদের দুর্ভোগ ও দলের সাংগঠনিক সকল কর্মসুচি আরো গতিশীল করতে এবার স্থায়ী উদোগ নিয়েছেন কাউন্সিলরদের ভোটে দ্বিতীয়বার নির্বাচিত মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা। তার সার্বিক সহযোগিতায় বুধবার ২৪ আগস্ট স্থায়ীভাবে নতুন ঠিকানা পেয়েছেন মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগ। কক্সবাজার ১ আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলমের নির্দেশে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা সার্বিক তত্ত্বাবধানে চিরিঙ্গা বদরখালী সড়কের পাশের এলাকায় মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের নতুন অফিস স্থাপন করা হচ্ছে। গতকাল নতুন অফিসে পবিত্র কোরান তেলোয়াত ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে নতুন অফিসটি আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা।
উপজেলা আওয়ামী লীগের নতুন অফিস উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষযক সম্পাদক মো ছমি উদ্দিন, আওয়ামী লীগ নেতা কুতুবউদ্দিন বাবুল, বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে ভুট্টো সিকদার, পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, মোহাম্মদ কায়কোবাদ,
পুর্ববড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মেম্বার, সাহারবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মামুন।
এছাড়াও সকল ইউনিয়নের সম্মানিত সভাপতি /সাধারণ সম্পাদক সহ স্হানীয় নেতাকর্মী উপজেলা আওয়ামীলীগের কার্যালয় শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ###
