মদীনায় অবতীর্ণ, আয়াত :-২৮৬
*************************************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
*************************************************
আয়াত নম্বর :-২৮
**************************
★★মহান আল্লাহর নামে করছি আমি শুরু
যিনি পরম করুণাময় অসীম দয়ালু। ★★
**********************************************
কিভাবে তোমরা কোন শক্তির অনুবলে
হও আল্লাহকে অস্বীকারকারী –
এহেন মনে কোন খেয়ালে,খামখেয়ালে
কর জাল্লেজালালুহুর শানে বাহাদুরি।
তিনি চিরঞ্জীব চির মহীয়ান –
অথচ ছিলে তোমরা মাটিতে নিষ্প্রাণ
অতঃপর তিনি করেন সৃজন ;
করে তোমাদের প্রাণ দান।
জেনে রেখো সবে সুন্দর এ ভবে
সকল মাখলুক তাঁরই ভৃত্য –
সকলের তরে আগে আর পরে
করবে প্রদান তিনি সবারে মৃত্যু।
পুণরায় সকলেরে তিনি একদিন
মরণ পরে করবেন জীবিত –
অতঃপর তাঁরই প্রতি প্রত্যাবর্তনে
করবেন তিনি হাশর মাঠে সমবেত।
