দলীয় কার্যালয়ে মিল্কির ম্যারেজ ডে পালন নিয়ে বিব্রত আওয়ামীলীগ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

অনলাইন :

কক্সবাজার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় সভানেত্রীর আগমনের প্রস্তুতি সভায় বিতর্কিত আওয়ামীলীগ নেতা বদরুল হাসান মিল্কির ম্যারিজ ডে পালন করা নিয়ে জেলা জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলটির অফিসে কোথাও ম্যারিজ ডে পালনের ঘটনায় বিব্রত কক্সবাজারে আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীরা। হুটকরে উড়ে এসে জুড়ে বসা সেল্ফি মিল্কি খ্যাত নব্য এই আওয়ামীলীগ নেতার কারনে দলের ইমেজ ক্ষুন্ন হচ্ছে বলেছেন সংশৃষ্ঠরা। হাইব্রিড নেতা মিল্কি উদ্দেশ্যমূলক ভাবেই এই সব হাস্যকর কাজ করছে।

কক্সরবাজার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে গতকাল সকালে ৬ মে দলীয় সভানেত্রীর কক্সরবাজার জনসভা নিয়ে গুরুত্বপূর্ন প্রস্তুতিসভা চলছিল। সভা চলাকালে ২ টি কেক নিয়ে এসে জেলা আওয়ামীলীগেরর সদস্য বদরুল হাসান মিল্কি হুট করেই বিবাহ বার্ষিকী পালন করা ঘোষনা দেন। একটি গুরুত্বপূর্ন মিটিংএর মধ্যে ম্যারিজ ডে পালন করায় বিব্রত হয়ে পড়ে উপস্থিত নেতা কর্মীরা। দলীয় কার্যালয়ে ম্যারিজ ডে পালন করা নিয়ে দলের নেতা কর্মীরা অসন্তোষ প্রকাশ করেন। তবে জেলা আওয়ামীলীগের কয়েকজন সিনিয়র নেতার আগ্রহের কারনে উপস্থিত নেতা কর্মীরা কেক কেটে ম্যারিজ ডে পালন করতে বাধ্যহন।।

কক্সরবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালেব জানিয়েছেন, ৩৩ বছরর ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। ৩৩ বছরে আওয়ামীলীগের কোন কর্মসুচি বা মিছিল সমাবেশে মিল্কিকে দেখিনা। হুট করে সে জেলা আওয়ামীলীগ নেতা হয়ে এম কিছু কাজ করছেন যাতে পুরো দল বিব্রত হচ্ছে। দলের সম্পর্কে কোন ধরনের সম্মানভোধ না থাকায় সে পার্টি অফিসে ম্যারিজ ডে পালন করে সকলকে প্রশ্নবিদ্ধ করেছে।

জেলা আওয়ামীলীগ নেতা রাশেদুল ইসলাম জানিয়েছেন, দলের ও দলীয় কার্যালয়ের ভাবমূর্তি নষ্ট করার জন্য একজন মিল্কিই যথেষ্ট। দলীয় কার্যালয়ে মিল্কির ম্যারিজ ডে পালন করার উদ্দেশ্য হলো দল ও দলীয় কার্য্যালয়কে প্রশ্নবিদ্ধ করা। দলীয় অফিসে ম্যারিজ ডে পালনের সাংকৃতি চালু হওয়া বিষয়টি দলের জন্য দূরভাগ্য। মিল্কিদের মত নব্য আওয়ামীলীগের জন্য দলকে আরো অপমানিত হতে হবে।

জেলা আওয়ামীলীগের সদস্য হওয়ার পর থেকে দলিয় সব অনুষ্টানে যত্রতত্র সেল্ফি তোলা নিয়ে বিব্রত আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতারা। আর সর্বশেষ দলিয় কার্যালয়ে গুরুত্বপূর্ন সভা চলাকারে হঠাৎ করে ম্যারিজ ডে পালন নিয়ে বিব্রত দলের ভেতরেই চরম অসন্তোষ দেখা দিয়েছে। মিল্কির এই সব অসাংগঠনিক ও বিব্রতকর আচরনের জন্য কক্সবাজার জেলা আওয়ামীলীগ চরম ভাবে ইমেজ সংকটে পড়েছে বলে মনে করছেন আওয়ামীলীগের নেতা কর্মীরা।