দমদমিয়া চেকপোস্টে ডগ হ্যান্ডেলার তল্লাশীতে ইজিবাইকসহ চালক আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : টেকনাফ সড়কের দমদমিয়া বিজিবি চেকপোস্টে ডগ হ্যান্ডেলার তল্লাশীতে মাদকের চালান ও ইজিবাইকসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।
সুত্র জানায়, গত ২৮আগষ্ট সকাল ১১টারদিকে টেকনাফ হতে জাদিমোরাগামী একটি ইজিবাইককে ডগ টাইগার দিয়ে হ্যান্ডেলারগণ তল্লাশী চালালে চালকের সীটের নীচে গন্ধ নিয়ে রহস্যজনক আচরণ করে। পরে চালকের সীটের নীচে ব্যাটারীর খাঁচার ভেতরে অভিনব কায়দায় ফিটিং অবস্থায় ৪২লক্ষ ৯০হাজার টাকা মূল্যমানের ১৪হাজার ৩শ পিস ইয়াবা পাওয়া যায়। এসময় ইজিবাইক চালক হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী নাছর পাড়ার মৃত সৈয়দ হোছনের পুত্র মোঃ মনজুর আলী (২৪) কে আটক করে ইজিবাইকটি জব্দ করা হয়েছে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম,পিএসসি) জানান, এই ব্যাপারে নিয়মিত মামলায় জব্দকৃত ইয়াবা ও ইজিবাইকসহ ধৃত মাদক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###