বার্তা পরিবেশক : বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক শাখা কর্তৃক ৫ এপ্রিল ২০১৯ রোজ শুক্রবার দুপুর ২;৩০টায় লোহগড়া উপজেলা পাবলিক হলে দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক মানবাধিকার সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হতে হয়। চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের মানবাধিকার কর্মীগণ এই সম্মেলনে যোগ দেন।
সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BHRC’র প্রতিষ্ঠাতা ও সেক্রেটারী জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার। সম্মেলন উদ্বোধন করেন দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি রিজিয়া রেজা চৌধুরী।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় গভর্নর সেতারা গাফফার, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ইউনিভার্সিটি কলেজের অধ্যক্ষ একে ফজলুল হক, সাতকানিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান, BHRC’র ঢাকা মহানগর গভর্নর সিকান্দার আলী জাহিদ, সিনিয়র ডেপুটি গভর্নর আক্তারুজ্জামান বাবুল, ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি অজিত কুমার দাশ, চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি মোঃ নওশাদ চৌধুরী, BHRC’র বিশেষ প্রতিনিধি গোলাম কিবরিয়া মোল্লা, চট্টগ্রাম দক্ষিণ জেলাসাধারণ সম্পাদক মনিরুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এবং লোহাগড়া উপজেলা শাখার সভাপতি প্রফেসর হামিদুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন BHRC লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জুনাইদ চৌধুরী। BHRC দক্ষিণ চট্টগ্রাম অঞ্চল অধিভুক্ত পাঁচশতাধিক মানবাধিকার কর্মী এই সম্মেলনে যোগ দেন।
