দক্ষিণ গোবিন্দারখীল স্কুলে মহান শোক দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খতমে কোরআন,দোয়া মাহফিল ও পুরস্কার বিতরন আলোচনা সভা স্কুলের প্রধান শিক্ষক মিসেস দিলুয়ারা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি সরোয়ার কামাল রাজিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, ফেরদৌস বেগম, শাহনাজ আক্তার,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এর মধ্যে আবদুল নবী, নুরুল হক ফারুকী, আমির হোসেন আমু, মফিজুর রহমান,আবুল বশর, হাকিম শরীফ, মোহাম্মদ হোসাইন, নাজিম উদ্দীন, মোহাম্মদ কামাল, মোহাম্মদ খোরশেদ উপস্থিত ছিলেন। এছাড়া স্কুলের শিক্ষক বৃন্দের মধ্যে মিসেস শিরীন আক্তার, পারবিন আক্তার,জাহানারা বেগম, টুম্পা দত্ত,ইয়াছমিন আরা মরিয়ম ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার প্রাপ্ত ছাত্র ছাত্রী বৃন্দ অংশ নেন।