কাব্যে সূরা বাক্বারা [ সূরা বাক্বারার ধারাবাহিক কাব্যিক ভাবানুবাদ ]

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মদীনায় অবতীর্ণ, আয়াত :-২৮৬
**************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
**************************
আয়াত নম্বর :-১২
**************
★★করছি শুরু আমি আল্লাহর নাম দিয়ে
পরম করুণাময় অসীম দয়ালুর রহম নিয়ে ★★
**************************
ওহে মুসলমান থাকিও সাবধান
মুনাফেকরা বড়ই হঠকারী —
চলনে-বলনে,কথনে-গোপনে
বানায় তোমাদের মিথ্যাচারী।

আল্লাহর বয়ান থাকিও সাবধান
তারাই অশান্তি সৃষ্টিকারী –
তারা তা বুঝতে পারেনা কখনো
বুঝের শক্তি গেছে তাদের ছাড়ি।

প্রভূ মহান নিয়েছে ছিনিয়ে
বোধ জ্ঞান আর ধ্যান –
আল্লাহ্ মহান জলিল ও জব্বার
তাঁরি গুণে তিনি মহিয়ান।