দক্ষিণ গোবিন্দারখীল সঃপ্রাঃ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ উৎসব পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

১লা জানুয়ারি মানে নতুন বই দেওয়ার উৎসব। বরাবরের ন্যায় এবছরেও দেশের লক্ষাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটিতেই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। ২০১০ সাল থেকে ধারাবাহিকভাবে এ উৎসব উদযাপনের ফলে এটা এখন সর্বজনীন উৎসবের রূপ পেয়েছে।
অনেক স্কুলেই নতুন বইয়ের সেট মিলিয়ে ফিতা দিয়ে বেঁধে আকর্ষণীয়ভাবে শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে। শিশুরাও নতুন আশা নিয়ে নতুন বই হাতে নিয়ে প্রফুল্লচিত্তে বাড়ি ফিরে। বছরের প্রথম দিনে শীতের পরশমাখা স্নিগ্ধ সকালে এ নতুন বই শিশুদের জন্য অনবদ্য এক উপহার হয়ে উঠবে।
তার ধারাবাহিকতায় সারাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানে নতুন বই প্রদান উৎসব যেন শিক্ষার্থীদের মন ছুঁয়েছে। পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের অবস্থিত দঃ গোবিন্দারখীল সঃপ্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
দিলুয়ারা বেগম সভাপতিত্বে (বুধবার) সকাল ১০টায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ অনুষ্টান সম্পন্ন হয়।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সভাপতি ছরোয়ার কামাল মোসলেহ উদ্দিন রাজিব। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি ফেরদৌস আরা বেগম, এছাড়া
অভিভাবক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর, জসিম উদ্দিন, আবুল কালাম, আবদুর রহিম চৌঃ, ফেরদৌস আক্তার, শাহনাজ আক্তার, রহিমা বেগম, জাহানারা বেগম, মোহাম্মদ ইউছুফ সহ স্থানীয় অভিভাবক, শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ প্রমূখ।
FB IMG 1577870857176 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হুইপ শামসুল হক চৌধুরীর নির্দেশনামত স্কুলের সার্বিক উন্নয়ন ও লেখাপড়ার মানোন্নয়ন করা হবে, এ লক্ষ্য পুরনে শিক্ষকদের পাশাপাশি সচেতন এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
প্রধান শিক্ষক বলেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরে খুবই ভালো লাগলো। আমাদের শিশুরা অধীর আগ্রহ নিয়ে বছরের প্রথম দিনে চলে আসে নতুন বই সংগ্রহে। সুন্দর উৎসব মুখর পরিবেশে প্রতিবছরের ন্যায় এবছরও নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে সক্ষম হয়েছি।

  • বই উৎসব