মোবাইলের চার্জার চুরির ঘটনাকে কেন্দ্র করে টেকনাফের কচ্ছপিয়ার স*ন্ত্রা*সী*দে*র ছু*রি*কা*ঘা*তে এক যুবক গু*রু*ত*র আ*হ*ত

লেখক: নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২ years ago

মোবাইলের চার্জার চুরির মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়ার চিহ্নিত অবৈধ ঝিনুক ব্যবসায়ী ইলিয়াসের ছেলেদের ছুরিকাঘাতে মো. আমিন নামের এক যুবক গুরুতর আহত হয়েছে।

রবিবার (২৯শে সেপ্টেম্বর) সন্ধায় কচ্ছপিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কচ্ছপিয়া এলাকার জাকির আহমদের ছেলে মো. আমিনের দোকান থেকে একটি চার্জার চুরির ঘটনাকে কেন্দ্র করে ইলিয়াসের ছেলে রুবেলের কথা কাটাকাটি হয়। এসময় স্থানীয়রা মিটমাট করে দিলেও পরবর্তীতে মোহাম্মদ আমিনকে (২৪) দোকানে একা পেয়ে ইলিয়াছের চার ছেলে সহ সন্ত্রাসীরা মিলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

WhatsApp Image 2024 09 30 at 3.06.33 AM 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

এসময় আহতকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

মোহাম্মদ আমিনের ভাই নুরুল আমিন জানান, সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আমার ভাইয়ের পায়ের গোড়ালি থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এব্যাপারে টেকনাফ মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।

হামলায় অভিযুক্ত রিদোয়ান

এ ঘটনায় অভিযুক্তরা হলেন ইলিয়াছের ছেলে সায়মুন, রুবেল, জুবায়ের, রফিক, মৃত আব্দুল গফুরের ছেলে রিদওয়ান শুক্কুরের ছেলে মো. রাসেল।

খোঁজ নিয়ে জানা গেছে, অবৈধ ঝিনুক ব্যবসায়ী ইলিয়াস ও তার গোঠা পরিবারটি নানা অবৈধ কর্মকান্ডে লিপ্ত থাকে। অবৈধ ঝিনুক ব্যবসার কারণে একাধিকবার জেলে খাটার পরও জেল থেকে ছাড়া পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পুনরায় ঝিনুক ব্যবসা শুরু করেছে।

তার চার সন্তানও বিভিন্ন অপরাধে জড়িত বলে জানা গেছে তারমধ্যে ১ম ছেলে রফিক(৩৫) মানব পাচারের ঘটনায় কয়েকটি মামলার আসামি এবং একাধিকবার জেল খেটেছে।
২য় ছেলে রুবেল(৩২) ইয়াবা ব্যবসাসহ অবৈধ ঝিনুক ব্যাবসার কারণে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

এই বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি বলেন উক্ত অভিযোগ তদন্ত করার জন্য বাহারছড়া তদন্ত কেন্দ্রকে বলা হয়েছে এবং তদন্ত রিপোর্ট অনুযায়ী অভিযোগের সত্যতা নিশ্চিত হলে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।