সংবাদ বিজ্ঞপ্তি |
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত সাবরাং হারিয়াখালী স্কুলমাঠে নবাগত রোহিংগাদের জন্য মেডিকেল ক্যাম্পে ওপিভি, হাম – রুবেলা ও ভিটামিন ” এ ” বিশেষ টিকাদান ক্যাম্পেইন ২০১৭ ইং এর বিশেষ স্বাস্থ্য-চিকিৎসা সেবায় মেডিকেল টিমের সদস্য রা হলেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা: টিটু চন্দ্র শীল এর নের্তৃত্বে সেচ্ছাসেবী হিসেবে বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া সহসভাপতি আবু সুফিয়ান , জুলফার ফার্মার এরিয়া ম্যানেজার মোস্তফা কামাল, স্বাস্থ্য সহকারী শাহ আলম, ইমিউনোলজিক্যাল ওয়ার্কার আবুল কালাম, বাংলাজার্মান সম্প্রিতির হেলথ প্রমোটর শেলী শীল, ওরিয়ন ফার্মার প্রতিনিধি একরাম উল্লাহ এবং বীকন ফার্মার প্রতিনিধি চঞ্চল বড়ুয়া, ল্যাব মেডিকা ডায়াগনস্টিক সেন্টার এর ডাইরেক্টর আবুল কাশেম প্রমুখ। উক্ত মেডিক্যাল ক্যাম্পে নবাগত শিশু থেকে বৃদ্ধ সকল রোহিঙ্গা কে মেডিকেল চেকআপ করে বিনামূল্য উপযুক্ত ঔষধ বিতরণ করা হয়। বেশী অসুস্থ রোগী দের উন্নত চিকিৎসা সেবার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগে রেফার করা হয়।
