ছৈয়দ আলম : দৈনিক ঢাকা টাইমস, ঢাকা টাইমস২৪.কম ও সাপ্তাহিক এই সময়’র সম্পাদক আরিফুর রহমান দোলনকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
২৬ নভেম্বর (মঙ্গলবার) বিকাল ৪ টায় কক্সবাজার প্রেসক্লাব চত্ত¡রে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। ঢাকা টাইমস ও এই সময়’র কক্সবাজার প্রতিনিধি ছৈয়দ আলম এর সভাপতিত্বে মানববন্ধনে ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন, কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী, আমরা কক্সবাজারবাসী আন্দোলনের সমন্বয়ক কলিম উল্লাহ কলিম, দৈনিক আপনকন্ঠের নির্বাহী সম্পাদক এইচএম নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম হেলালী, সাংবাদিক কক্সবাজারের সাধারণ সম্পাদক ও দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশীদ।
উপস্থিত ছিলেন, সংস্কৃতিকর্মী কল্লোল দে চৌধুরী, দৈনিক সাঙ্গুর কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার ইমাম খাইর, জিটিভির কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরু, দৈনিক আপনকন্ঠের বার্তা সম্পাদক এমএ আজিজ রাসেল, এশিয়ান টিভির কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ শফিক, দৈনিক সকালের কক্সবাজার’র চীফ রিপোর্টার শাহেদ ইমরান মিজান, দৈনিক আমাদের কক্সবাজার’র চীফ রিপোর্টার আতিকুর রহমান মানিক, দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার নুরুল আজিম নিহাদ, দৈনিক ভোরের দর্পন এর কক্সবাজার প্রতিনিধি ইসলাম মাহমুদ, সিপ্লাস টিভির কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার এহসান আল কুতুবী, কক্সবাজার প্রতিনিধি সাইফুল আলম বাদশা, দৈনিক আজকের কক্সবাজার’র স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম, কক্সবাজার প্রতিদিন’র মিজানুর রহমান, দৈনিক হিমছড়ি’র স্টাফ রিপোর্টার তারেকুর রহমান, আপনকন্ঠের স্টাফ রিপোর্টার সাকিবুর রহমান সাকিব, বাংলাদেশ বুলেটিন এর সদর প্রতিনিধি মো: ফায়সাল, কক্সবাজার আলো ডটকম’র স্টাফ রিপোর্টার আমিনুল কবির, আবদুল গফুর, দৈনিক সকালের সময় কক্সবাজার দক্ষিন প্রতিনিধি ফায়সাল উদ্দিন খোকা, সংবাদপত্র এজেন্ট মোহাম্মদ আবদুল হান্নান ও ক্যামরাপার্সন সাইদুল ইসলাম প্রমূখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে দৈনিক ঢাকা টাইমস, ঢাকা টাইমস ২৪.কম ও এই সময় এর সম্পাদক আরিফুর রহমান দোলনকে প্রাণনাশের হুমকিদাতাদের খুঁজে বের করে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী ও মুক্ত সাংবাদিকতার পরিবেশ বজায় রাখার দাবী জানান।
