টেকনাফ টুডে ডেস্ক :
ঢাকার ধামরাইয়ে ইয়াবা উদ্ধার মামলার জব্দ তালিকার সাক্ষী এক শ্রমিক লীগ নেতাকে সাড়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে ১০দিনের রিমান্ড চেয়ে তাকে ঢাকার বিশেষ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত শ্রমিকলীগ নেতা আজহারুল ইসলাম কফিল ধামরাইয়ের বড়চন্দ্রাইল গ্রামের মো. তুলামিয়া মুন্সির ছেলে। তিনি ধামরাই পৌরসভা শ্রমিকলীগের সহ-সভাপতি।
বৃহস্পতিবার গভীর রাতে বাড়িতে অভিযান চালিয়ে কফিলকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ধামরাই পৌরশহরের বড় চন্দ্রাইল মহল্লায় জনতার সহায়তায় ৬০হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ঘটনার সময় ইয়াবাগুলোর মালিক মাদক ব্যবসায়ী মশিউর রহমান পালিয়ে যান। অন্যদিকে শ্রমিক নেতা কফিল পালাতে ব্যর্থ হন।
কিন্তু পুলিশ ভুলক্রমে তাকে ইয়াবা জব্দ তালিকায় সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করে। পরে পুলিশ জানতে সে নিজেও একজন মাদক ব্যবসায়ী।
কফিলের মাদক সংশ্লিষ্টতা জানার পর বৃহস্পতিবার রাতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ।সেখান থেকে সাড়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ কফিলকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপরে সাভার-ধামরাই সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মো. নাজমুল হাসান ফিরোজ বলেন, অনেক কষ্ট করে বড় চন্দ্রাইল মহল্লায় অভিযান চালিয়ে ৬০হাজার পিস ইয়াবা জব্দ করি।
তিনি বলেন, সেদিন কফিল ভাল মানুষ সেজে পুলিশের জব্দ তালিকায় সাক্ষী হন। পরে পুলিশ গোপন সূত্রে জানতে পেরে তাকে গ্রেফতার করেছে।
