চকরিয়ায় আইসিটি আইনের দুইটি মামলার পলাতক আসামী গ্রেফতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়া থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেল কাইছার (৩০) নামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গতকাল রোববার দুপুরের দিকে উপজেলার খুটাখালী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত রাসেল ওই ইউনিয়নের উত্তর ফুলছড়ি এলাকার বশির আহমদের ছেলে।
পুলিশ সূত্রে জানাগেছে, রোববার দুপুরে উপজেলার খুটাখালী ইউনিয়নের বাজার এলাকায় আইসিটি আইনের দুইটি মামলার পরোয়ানাভুক্ত পালাতক এক আসামী অবস্থান করার খবর পেয়ে থানার ওসি নির্দেশে এএসআই আকবর মিয়ার নেতৃত্বে সংঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন। ওইসময় ঘটনাস্থল থেকে পুলিশ রাসেল কাইছার নামের পালাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত রাসেল কাইছারের বিরুদ্ধে দুইটি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। পুলিশের গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে আত্মগোপনে ছিল।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, পুলিশের একটি টীম অভিযান চালিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের দুটি মামলার পরোয়ানাভুক্ত পালাতক এক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বিকালে ওই আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। ##