টেকনাফ হ্নীলা দারুস-সুন্নাহ মাদ্রাসার খতমে বুখারী অনুষ্টান সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

ইকবাল আজীজ, টেকনাফ ::
দক্ষিণ চট্টলার টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী প্রচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুস-সুন্নাহ হ্নীলা। ১৯২৭ ইংরেজীতে যুগের শ্রেষ্ঠ বুজুর্গ হযরত আবুল মনজুর (রহ.) প্রতিষ্ঠা করেন এই দ্বীনি বাগান,যে বাগান পৃথিবীর আনাচে কানাচে ছড়াচ্ছে এখনো অনুপম সৌরভ।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ আলেম, পীরে কামেল আল্লামা ইসহাক ছদর (রহ.) এর হাতে প্রতিষ্ঠা হয় অত্র জামেয়ার দাওরায়ে হাদীস (মাস্টার্স) হুজুরের অক্লান্ত পরিশ্রমে আজ ও বহমান আছে এই কাফেলা।
হুজুর, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অত্র মাদরাসার প্রধান শায়খুল হাদীস হিসেবে ছিলেন।
পরে, হুজুরের ইন্তিকালের আগে প্রধান শায়খুল হাদীসের দায়িত্ব দিয়ে যান প্রখ্যাত আলেমে দ্বীন বিশিষ্ট আরবি ও উর্দু সাহিত্যিক জনাব মাওলানা মুফতি হানিফ (রাগেব) এর হাতে।
হুজুরের দেওয়া দায়িত্ব কে এখনো নিঃস্বার্থে পালন করে যাচ্ছেন তিনি।
উনার সহযোগী হিসেবে আছেন অত্র জামেয়ার প্রবীণ মুহাদ্দিস জনাব মাওলানা মুফতি আব্দুশ শকুর(হাবিব) সাহেব।
প্রতি বছরের ন্যায় এই বছরও শায়খুল হাদীস আল্লামা হানিফ রাগেব সাহেব,আনুষ্ঠানিকভাবে আজ বাদে জোহর আখেরি দরস দিয়ে শেষ করেন বুখারী শরীফ ।
উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন অত্র জামেয়ার প্রবীণ মুরব্বি জনাব আল্লামা মাহমুদুল হাসান সাহেব,এবং আখেরী মুনাজাত করেন অত্র জামেয়ার প্রবীণ শিক্ষক জনাব মাওলানা ক্বারি মোখতার সাহেব।
অনুষ্টানে উপস্থিত ছিলেন অত্র জামেয়ার সাবেক মুহতামিম জনাব মাওলানা আফসার উদ্দিন কাসেমী, উপস্থিত ছিলেন বর্তমান ভারপ্রাপ্ত মুহতামিম জনাব মাওলানা মুফতি আলি আহমদ সাহেবসহ, উপস্থিত, মাদ্রাসার সকল শিক্ষক, ছাত্রসহ এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ ও সর্বস্থরের জনগণ।