টেকনাফ হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

সাদ্দাম হোসাইন:হোয়াইক্যং হাইওয়ে পুলিশ সড়কে অভিযান চালিয়ে শরীরের ভেতরে করে পাচারের সময় অভিযান চালিয়ে এক মিয়ানমার নাগরিককে আটক করেছে। এই ঘটনায় একজনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
সুত্র জানায়,১০অক্টোবর সকাল সাড়ে ৭টারদিকে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের আইসি জামাল উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় মিয়ানমারের কুমির খালীর শামসুল আলমের পুত্র মোঃ ইদ্রিস (২০)কে আটক করে তার দেহ তল্লাশী করে ৫হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। আটক ব্যক্তির স্বীকারোক্তিমতে ইয়াবা চোরাচালানে জড়িত থাকার অপরাধে হ্নীলা রঙ্গিখালী লামারপাড়ার মৃত ফকির মোহাম্মদের পুত্র নুর মোহাম্মদকে পলাতক আসামী করে মামলা দায়েরের পর আটক ব্যক্তিকে আদালতে প্রেরণের জন্য টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে।