সৌদি প্রবাসী আওয়ামী লীগ নেতার কর্মস্থলে গমন : সকলের নিকট দোয়া কামনা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বার্তা পরিবেশক : দেশে দীর্ঘ ৫মাস অবসর কাটিয়ে ভারাক্রান্ত মন নিয়ে সৌদি প্রবাসে নিজ কর্মস্থলে ফিরছে আওয়ামী লীগ নেতা নবী হোছাইন। তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।

জানা যায়, ৩০ মার্চ দুপুর আড়াইটায় টেকনাফ উপজেলার হ্নীলা আলী আকবর পাড়ার মৃত হাজী ইসলাম মিয়ার ৫মপুত্র এবং ঝাড়ুয়া পাহাড় শাখা আওয়ামী লীগ নেতা নবী হোছাইন কক্সবাজার বিমান বন্দর হতে বিশেষ ফ্লাইটে সৌদিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। ঢাকা শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে যাত্রা বিরতির পর সন্ধ্যায় তিনি কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। সময় স্বল্পতার কারণে তিনি আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাংখীদের সাথে দেখা করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। তিনি অবসরকালীন দেশে জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় সাংসদ শাহীন চৌধুরীর বিজয়ে উৎফুল্ল হলেও উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করার জন্য আন্তরিকভাবে কাজ করেছেন। সম্প্রতি গত ২৪মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর নৌকা প্রতীক পরাজিত হওয়ায় মানসিকভাবে ভেঙ্গে পড়েন।

তিনি দলীয় লোকজনের এই ধরনের কর্মকান্ডে হতাশ হলেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামীতে স্বাধীনতা এবং উন্নয়নের প্রতীক নৌকার টেকনাফ উপজেলা তথা সারাদেশের আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার জন্য সবিনয় অনুরোধ জানিয়েছেন কক্সবাজার সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও সৌদি প্রবাসী ঝাড়ুয়া পাহাড় শাখা আওয়ামী লীগের এই নেতা।