টেকনাফ সাহিত্য একাডেমির আয়োজনে সাহিত্য আড্ডা “সীমান্তের সাহিত্য, সীমাহীন ভাবনা’

লেখক: প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১ বছর আগে

টেকনাফ সাহিত্য একাডেমির উদ্যোগে আগামীকাল, ৯ জুন সোমবার, বিকেল ৩টায় টেকনাফ সদর সাগর উপকূলের লেংগুরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এক মনোমুগ্ধকর সাহিত্য আড্ডা ও সম্মাননা অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করবেন টেকনাফ উপজেলার ৩০ জন প্রখ্যাত লেখক, যাদের বই নিয়ে হবে আলোচনা, আড্ডা, প্রীতি সম্মিলন ও সাহিত্য সম্মাননা প্রদান।

‘সীমান্তের সাহিত্য, সীমাহীন ভাবনা’ শিরোনামকে প্রতিপাদ্য করে অনুষ্ঠিত এই আয়োজনের মাধ্যমে সাহিত্যপ্রেমীরা একত্রিত হয়ে সাহিত্য চর্চার গুরুত্ব ও লেখকদের অবদান নিয়ে আলোচনা করবেন। এটি একটি উন্মুক্ত মঞ্চ, যেখানে লেখক ও পাঠক একে অপরের সাথে মতবিনিময় করবেন, সাহিত্য নিয়ে আড্ডা দেবেন এবং সাহিত্যকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে একত্রিত হবেন।

অনুষ্ঠানে যাদের বই আলোচনা করবেন তারা হলেন: আবুল কালাম আজাদের ‘সাত তরী স্বপ্ন পরী’, রফিক উল্লাহর ‘বৈষম্য ও সুষম বণ্টন’,মুহাম্মদ আমির হোসাইনের ‘নাফের জলে ছন্দ গা়ঁথা’, নুরুল ইসলাম মাহমুদের ‘যাপিত জীবনের কাব্য’, সন্তোষ কুমার শীলের ‘সুস্থ থাকা সবল থাকা’, মুহাম্মদ জামিলের ‘মায়াজাল’,
মো. আনোয়ারুল ইসলামের ‘নাফের তরি’, আবুল হোছাইন হেলালীর ‘কাব্যকাননে সূরা বাক্বারা’, শেখ আনোয়ার হোসেন রানার ‘বুঝতেই চাইনি তোমার মন’, আলী প্রয়াসের ‘মায়া ও মর্মের ভগ্নাংশ’, বিশ্বজিৎ পালের ‘মেঘলা আকাশ’, রহিম কেলভিনের ‘অবলোকন’, নাফিক আব্দুল্লাহর ‘কবিদের কথা বলছি’, নুপা আলমের ‘ইচ্ছে রঙের তুলি’, এম. এরশাদুর রহমানের ‘হোয়াইক্যং-এর ইতিহাস’, সাইফুল্লাহ মানছুরের ‘সুবোধ ও তার এলিজি’, ফারুক আজিজের ‘শব্দ গোলাব’, আবদুল্লাহ্ বিন নূরের ‘পরীবিবির তাসের ঘর’, নুর মোহাম্মদের ‘জুতা আমাকে নিয়ে হাঁটছে’, ইসহাক তুহিনের ‘ধীরাজ-মাথিনের আখ্যান’, ফারজানা রুমার ‘মানুষ ব্যথায় বাঁচে’, শফিউল্লাহ নান্নুর ‘লাল হইতরি’, ফারুক বিল্লাহর ‘অপূর্ব প্রেম’, হিমেল রিফাতের ‘ক্লেশে গাঁথা নীল চিরকুট’, আজিজুর রহমানের ‘নোনাজলের ঢেউ’, শাকিল সাহেলের ‘ইচ্ছেডানা’, আহমদ বিন শফীর ‘ছন্দবিলাস’, আব্দুর রহমান হায়দারের ‘নব্যকথনে প্রশান্তির বাসন’, সীমান্ত হেলালের ‘দুঃখবিভ্রম’, সাদেক হোসাইন খায়রির ‘কবিতায় জীবনের গল্প’।

আয়োজকরা জানিয়েছেন, টেকনাফ সাহিত্য একাডেমি এই অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সাহিত্যিকদের উৎসাহিত করতে চায় এবং সাহিত্য চর্চার পরিবেশ সৃষ্টি করতে চায়। এটি একটি সুযোগ, যেখানে সাহিত্যপ্রেমীরা একে অপরের সাথে মিলিত হয়ে সাহিত্য নিয়ে আলোচনা করতে পারবেন।

একাডেমির সভাপতি কবি আলী প্রয়াস টেকনাফের সকল সাহিত্যপ্রেমী ও লেখকদেরকে এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়ে বলেছেন, আসুন, একত্রিত হয়ে সাহিত্যকে উদযাপন করি এবং টেকনাফের সাহিত্য সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করি।