সংবাদ বিজ্ঞপ্তি :
অদ্য বেলা ১১ঃ০০ টায় টেকনাফ বন রেঞ্জ এর টেকনাফ সহ-ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা টেকনাফ সহ- ব্যবস্থাপনা কার্যালয়ে সভাপতি নুরুল বশর এর সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় সদস্য সচিব হিসেবে সহকারী বনসংরক্ষক মনিরুজ্জমান, সহযোগী রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ, কোষাধ্যক্ষ হোসাইন আহমদ, ওসমান গণি, আবদুল্লাহ আল জাহেদ লিটন, খুরশিদা বেগম, পারভীন আকতার, হাফেজ আহমদ সহ,উপজেলা মৎস্য কর্মকর্তা র প্রতিনিধি ও কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্প প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।সভায় নেচার এন্ড লাইফ কার্যক্রম বিষয়ে সার্বিক আলোচনা করা হয়।বন ওবনজসম্পদ রক্ষায় সিপিজি (বন পাহারা দলের) ভূমিকার প্রশংসা করেন সংশ্লিষ্ট বনবিভাগের কর্মকর্তা গণ।সভাপতি নুরুল বশর সহ- ব্যবস্থাপনা কার্যালয় নির্মান সহ, ইকোট্যুরিজম কর্মসূচি, ও সর্বোচ্চ গুরুত্বসহকারে মোচনী বনবিটের আওতাভূক্ত টেকনাফ নেচার পার্ক রক্ষায় সহ ব্যবস্থাপনা কমিটির কর্মসূচি ঘোষণা প্রদান করেন। যে কোন কিছুর মূল্যে টেকনাফ নেচার পার্ক রক্ষা করতে হবেই।
