টেকনাফ সমিতি-ইউএই’র বার্ষিক বনভোজন’১৯ সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

প্রেস বিজ্ঞপ্তি : টেকনাফ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ইউএই প্রবাসীদের সামাজিক ও উন্নয়নমুলক সংগঠন ‘টেকনাফ সমিতি-ইউএই’র ‘ বার্ষিক বনভোজন ও দ্বিবার্ষিক আলোচনা সভা’২০১৯ গতকাল ২২ মার্চ বাদে জুমা স্থানীয় শারজাহ যাইদ পার্কে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ জাহানের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বিশিষ্ট আরবি সাহিত্যিক ও ফেকাহবিদ মাওলানা আব্দুস সালাম।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফেজ কামাল হোসাইনের কোর আন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টিত সভায় দ্বিবার্ষিক আর্থিক বিবরনী পেশ করেন অর্থ সম্পাদক এডভোকেট মুহাম্মদ ইদ্রিস। এতে বক্তব্য রাখেন- সহ সভাপতি আলী হোছাইন, সাংগঠনিক সম্পাদক রাশেদ উল্লাহ, সহ সাধারন সম্পাদক মাওলানা নুর হোছাইন, সহ সাংগঠনিক সম্পাদক ছৈয়দ আকবর, সহ অর্থ সম্পাদক মুহাম্মদ তৈয়ব, উপদেষ্টা মুহাম্মদ হোছাইন, সহ প্রচার সম্পাদক খালেদ নাসের, ছৈয়দ আলম (পুলিশ আলম), মুহাম্মদ হোছন, নির্বাহী সদস্য আব্দুর রহিম, মুসা জাফর, জাফর নজির, মাওলানা মুহাম্মদ লোকমান, বদিউল আলম, মাওলানা শওকত, সৈয়দ করিম, মুহাম্মদ আলী, হোছাইন আহমদ, হামিদ উল্লাহ,আবুল কালাম, তাহের কবির, রেজাউল করিম, রুহুল আমিন, আব্দুল মোনাফ, শাহ জাহান, নুরুল আলম আমির, ইউনুস আকবর, আব্দুল আমিন, সাইফুল ইসলাম, মাও আব্দুল্লাহ, মুহাম্মদ করিম, নুরুল আমিন, আব্দুল হামিদ প্রমুখ।
উল্লেখ্য যে, আগামীতে বিনিয়োগের জন্য মাওলানা আবদুস সালামকে চেয়ারম্যান করে পাঁচ জন সদস্য বিশিষ্ট একটি ইনভেস্টমেন্ট ও ডেভলপমেন্ট কমিটি গঠন করা হয়।
এতে শিল্পী নুর হোছাইন, কামাল হোছাইন ও শিশু শিল্পী সাঈদের যৌথ কন্ঠে সংগঠনের থিমস সংগীত পরিবেশন করা হয় এবং দুই জন নতুন সদস্য অন্তর্ভূক্তির অনুমোদিত হয়।