বার্তা পরিবেশক : টেকনাফ সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে মাদকমুক্ত সমাজ গড়তে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর রাতে স্থানীয় মাঠে একসভা সাবেক মেম্বার শব্বির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন টেকনাফ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-৩ রানু আক্তার, মাওঃ আবদুল মন্নান, সমাজ সেবক মোঃ সিরাজ, বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিক আহমেদসহ এলাকার শিক্ষক, পেশাজীবী,মুরুব্বী ও জনসাধারণ উপস্থিত ছিলেন। এতে বক্তারা বলেন,সারাদেশের ন্যায় টেকনাফে মাদক মহামারী আকার ধারন করেছে। উপস্থিত সকলকে মাদকের ধ্বংসাত্মক ও ক্ষতিকর দিক তুলে ধরে সর্বস্তরের জনসাধারণকে সচেতন করার উপর গুরুত্বারোপ করা হয়। মাদকের অপব্যবহার ও বাণিজ্য কমলে সমাজে শান্তি-শৃংখলা ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এছাড়া ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, আলেম-ওলামা ও সমাজের সচেতন মানুষকে স্বউদ্যোগে এগিয়ে আসার আহবান জানানো হয়। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে উপস্থিত সকলের সম্মতিক্রমে শব্বির মেম্বারকে প্রধান করে ১শ সদস্য বিশিষ্ট মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়।
